শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আগামী সেপ্টেম্বর মাসে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৫, ১৩:২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। রবিবার (০৫ জানুয়ারি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী এই ঘোষণা দেন।

গুচ্ছ থেকে বের হয়ে যাওয়া এবং পোষ্য কোটা বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করেন। এরপর উপাচার্যের সাথে আলোচনায় বসেন। আলোচনা চলাকালে সমাবর্তন পিছিয়ে দেওয়া বিষয়ে আলোকপাত করেন উপাচার্য মোঃ হায়দার আলী।

এ সময় তিনি বলেন, 'নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেব বলেই আমরা সমাবর্তন পিছিয়ে নিয়েছি। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে পরীক্ষা ব্যতীত অন্যকোথাও মনোযোগ দেওয়ার সুযোগ নেই। এজন্য আমরা সমাবর্তন পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সমাবর্তনের প্ল্যান ও পরিকল্পনার জন্য উপ-উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।'

উল্লেখ্য, গত ২০ নভেম্বর (বুধবার) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ২য় সমাবর্তনে ঘোষণা দিয়েছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর