শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নেইমার

২০২৬ বিশ্বকাপই আমার শেষ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৫, ১৪:১৬

দীর্ঘদিন মাঠের বাইরে নেইমার জুনিয়র। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপের আগেই নিজেকে প্রস্তুত করতে চান বলে জানিয়েছিলেন তিনি। এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, এটাই (২০২৬ বিশ্বকাপ) হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। বলতে পারেন শেষ সুযোগ। এই আসরে খেলার জন্য সব রকমের চেষ্টাই করব।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিল। ১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রুপে তারা এখন পাঁচে অবস্থান করছে। যেখানে শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তাই চলতি বছরে কঠিন পরীক্ষা দিতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

তবে ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী নেইমার। তার ভাষ্য, আমার দলের ওপর অনেক আস্থা আছে। যেসব ছেলে উঠে আসছে তাদের ওপরও। অবশ্য যেখানে দল রয়েছে, আমরা সেখানে থাকার মতো না।

সম্প্রতি মাঠে ফুটবলে ব্রাজিল এলোমেলো থাকলেও নেইমার মনে করেন দেড় বছরের মধ্যে ঘুরে দাঁড়ানোর সম্ভব। ‘সবাই মিলে কাজ করলে আমার মনে হয় বড় কিছু পাওয়া সম্ভব। আমাদের দেড় বছরের মতো সামনে আছে। বিশ্বকাপে যেতে সঠিক কিছু করতে এই সময়েই কাজ করতে হবে।’

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোট নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। তারপর তো হাঁটুর ইনজুরিতে বছরের মতো বাইরেই ছিলেন। গত অক্টোবর-নভেম্বরে অল্প সময়ের জন্য ফিরলেও আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। তবে খুব তাড়া মাঠে ফিরতে মরিয়া নেইমার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর