শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ওয়াহিদউদ্দিন

ন্যায্যতার ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৮

বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার, স্পর্শকাতরতা ও পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ। দুই দেশের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চাই আমরা।

এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্মরণ করেন তিনি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, গত বছরের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে মানুষ যাতে তার আকাঙ্খার অবাধ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে, এমন একটি পরিবেশ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, দেশি-বিদেশি কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগ দেন এতে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর