শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নতুন প্রেমের সন্ধানে মালাইকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:০৮

বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিল মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায়-সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। এ তারকা জুটির বিচ্ছেদের পর থেকেই নেটিজেনদের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 

এদিকে অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমিকের সন্ধানে আছেন মালাইকা। এবার প্রেম নিয়ে কী ভাবছেন তিনি, সে কথাই এবার প্রকাশ্যে বলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মালাইকা। যেখানে দেখা যায়, একটি মেয়ে সুন্দর পোশাক পরে আনন্দে নাচছেন। তার সঙ্গীর সঙ্গে ছবি তুলছেন।

ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ভালোবাসা ধৈর্যের, দয়ার। ভালোবাসা মানে ধীরে ধীরে মন হারানো।

মালাইকার এই পোস্ট দেখে নেটিজেনদের অনেকেই মনে করছেন নতুন প্রেম খুঁজে পাওয়ার আশায় এখনও রয়েছেন এ অভিনেত্রী। 

এদিকে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানান অর্জুন কাপুর। 

তিনি বলেন, এখনও বিয়ে নিয়ে পরিকল্পনা করিনি। তবে তেমন কিছু ভাবলে প্রথমেই সকলকে জানাবো। তবে আজ আমরা যদি শুধু সিনেমা নিয়ে কথা বলি, তাহলে ভালো হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর