শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভূমিকম্পের পর মাঠে সুনামি বইয়ে দিলেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৫

সন্ধ্যায় উত্তর হন্ডুরাসের ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগর তীরবর্তী এলাকায় জারি করা হয় সুনামি সতর্কতা। সেই সুনামি এখন পর্যন্ত আছড়ে না পড়লেও মাঠে ঠিকই সুনামি বইয়ে দিয়েছেন লিওনেল মেসি।

হন্ডুরাসে প্রাক-মৌসুম ম্যাচ খেলতে গিয়ে ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি। ভূমিকম্পের প্রায় ঘণ্টা দুই পরে শুরু হওয়া এই ম্যাচে ঠিকই সুনামি বইয়ে দিয়েছেন মেসি। এক গোলের সঙ্গে দুটি গোলে সহায়তা করেছেন তিনি।

এদিন ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে শুরু ইন্টার মায়ামির। প্রথম গোলটি আসে মেসির পা থেকে। সুয়ারেজের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন মেসি। এরপর ৪৪ মিনিটে ফেদেরিকো রেদোনদো ও প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেনকে দিয়ে গোল করার মেসি। সুয়ারেজ ব্যবধান ৪–০ করে ফেলেন ম্যাচের ৫৮ মিনিটে। শেষ গোলটি করেন রায়ান সেইলর, ৭৯ মিনিটে।

এই ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে প্রস্তুতি পর্ব শেষ করল ইন্টার মায়ামি। আগামী ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম ম্যাচের আগে ১৪ ফেব্রুয়ারি ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল। ৪ দিন পর কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর