শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

৯৯৯-এ সেবা পাওয়া যাবে ইংরেজিতেও

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৫৭

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে এখন থেকে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও সেবা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে এখন থেকে বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি-বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ডফোন ব্যবহার করে ৯৯৯- নম্বরে কল করে ইংরেজি ভাষায় জরুরি সেবা নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইংরেজি ভাষাভাষী জরুরি সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য প্রতিদিন তিন শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক চালু থাকবে। ৯৯৯ নম্বরে ডায়াল করে ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে। 

এর আগে, গত ১২ জানুয়ারি থেকে এ সেবা চালু হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ ডিসেম্বর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ নম্বরটি টোল ফ্রি। এ নম্বরে কল করা ব্যক্তিকে একজন অপারেটরের সঙ্গে সংযুক্ত করা হয়, যিনি কল করা ব্যক্তিকে পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের সঙ্গে সংযুক্ত করেন। বাংলাদেশ পুলিশ পরিচালিত জাতীয় জরুরি হেল্প ডেস্কের অধীনে এসব পরিষেবা দেওয়া হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর