শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিশ্ব ইজতেমায় ৪৯ দেশের ১,৪৪৯ বিদেশি মেহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৪৮

৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। এতে দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি অংশ নিয়েছেন বিদেশিরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ৪৯ দেশের ১,৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন।

বিশ্ব ইজতেমার আয়োজক নিজামুদ্দিন অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আরব থেকে ৮৯ জন, পশ্চিমবঙ্গ থেকে ২৬৪ জন, পাকিস্তান থেকে ৪২৬ জন ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া ৫১৭ জন ইংলিশ ভাষাভাষী এবং ছাত্র ও প্রবাসীসহ মোট ১,৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন।

আগত বিদেশিদের সবচেয়ে বেশি রয়েছে ভারতের ৬৫৮। এরপর ইন্দোনেশিয়ার ২৬৭ জন। এছাড়া অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, কম্বোডিয়া, কানাডা, চায়না, ফিজি, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মরক্কো, মায়ানমার, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, সুদান, থাইল্যান্ড, তিউনেশিয়া, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইয়েমেন অন্যতম।

এদিকে বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ইজতেমা প্রশাসন। তাদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। খিত্তার পাশে পুলিশ-র‌্যাবসহ সমস্ত বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। তাদের থাকা, খাওয়া, যাওয়াত ও ভ্রমনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে শনিবার বাদ ফজর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ (দিল্লি নিজামউদ্দিন), তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিমের মওজু (ফজিলত ও আদব) মুফতি ইয়াকুব (নিজামুদ্দিন)। ১০টা থেকে খিত্তায় খিত্তায় তালিম হয়। জোহরের নামাজের পর বয়ান করেন আরব মেহমান, তরজমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আছরের পরে বয়ান করবেন হাফেজ মঞ্জুর (নিজামুদ্দিন), তরজমা করবেন মাওলানার রুহুল আমিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর