শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রেস সচিব

জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৫৫

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনায় সভায় এসব কথা বলেন প্রেস সচিব।

তিনি বলেন, গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখতে হবে। এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে। তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে।

শফিকুল আলম বলেন, কারো কণ্ঠ যেন রোধ না হয়, এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। যেসব সংবাদমাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরও ধারণ করবে এ সরকার।

তিনি বলেন, দেশে এমন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি হবে, যেখানে সব সরকারের জবাবদিহি নিশ্চিত হবে। যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর