শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ' কর্মসূচির উদ্বোধন

শব্দদূষণকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:০১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, তীব্র শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। শব্দদূষণ বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে। হাসপাতাল ও আবাসিক এলাকাসহ সব নীরব এলাকাকে শব্দহীন রাখতে হবে।

আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে "হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ" কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ সচিব। এই কর্মসূচির মাধ্যমে রাজধানীর সাতটি পয়েন্টে জনসচেতনতা বাড়ানো হবে।

পরিবেশ সচিব বলেন, এ কর্মসূচির আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচার চালানো হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিবহির্ভূত হর্ন ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম ও অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসানসহ পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচি সচিবালয় এলাকা, শিক্ষা ভবন, জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা, আগারগাঁও শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বেতার মোড় ও নিউরোসায়েন্স হাসপাতালের সামনে বাস্তবায়ন করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর