শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, নতুন জটিলতায় ফারহা খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:০৯

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। সম্প্রতি হিন্দুদের উৎসব দোল নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক নামে এক ব্যক্তি। তাকে সকলে মূলত হিন্দুস্তানি ভাউ বলেই চেনেন। তার হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন তার আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ।
 
জানা গেছে, এদিন খার স্টেশনে ফারাহ খানের নামে এই অভিযোগটি দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, গত ২০ ফেব্রুয়ারি সেলিব্রিটি মাস্টারশেফ শোতে এসেছিলেন ফারাহ খান। সেখানে এসেই তিনি এদিন দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে সেই ব্যক্তি অভিযোগে জানিয়েছেন। জানা গেছে, ফারাহ খানের নামে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।

সেই অভিযোগে বিকাশ ফটক জানিয়েছেন ফারাহ খান নাকি উক্ত শোতে বলেছেন দোল হল অশিক্ষিত, সমাজের নিম্ন স্তরের মানুষদের উৎসব। তার মতে এটা একটি অবমাননাকর মন্তব্য।

ফারাহ খানের এই কথা তাকে, তার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলেও এই অভিযোগে জানান বিকাশ। শুধু তার নয়, বৃহত্তর হিন্দু সমাজের ভাবাবেগকে আঘাত করেছেন বলেই তিনি জানান।

আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ এই বিষয়ে বলেন, আমার ক্লায়েন্ট জানিয়ে যে ফারাহ খানের বলা এই কথাটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। তিনি যে বিশেষ শব্দটি ব্যবহার করেছেন সেটা এই পবিত্র উৎসবের সঙ্গে একেবারেই যায় না। বরং অবমাননা করেছে। এতে সাম্প্রদায়িকতা ছড়াতে পারে।

ফারাহ খান এবারের সেলিব্রিটি মাস্টারশেফ রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক। সেখানেই তিনি দোল নিয়ে এই বেফাঁস মন্তব্য করায় একদিকে যেমন তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তেমন অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিদ্রুপেরও শিকার হন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর