শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের শোক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৪৩

 


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় উপদেষ্টা বলেন, আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণে বিরাট শূন্যতার সৃষ্টি হলো। দেশ ও জাতির কল্যাণে, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রথিতযশা এ রাজনীতিবীদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী থাকা অবস্থায় সততা,নিষ্ঠা ও কাজের প্রতি তার কর্মস্পৃহার জন্য মন্ত্রণালয় তাকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর