শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ব্ল্যাকপিংকের লিসার প্রথম একক অ্যালবাম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ মার্চ ২০২৫, ১২:৩৩

দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিংকের’ এবার আরেক শিল্পী লিসার একক অ্যালবাম প্রকাশ পেয়েছে।‘অলটার ইগো’ নামের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে এসেছেন লিসা।

দ্য কোরিয়া টাইমস লিখেছে, কোরিয়ার সনি মিউজিক এন্টারটেইনমেন্ট লিসার অ্যালবাম প্রকাশ করেছে। ১৫ টি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। ‘অলটার ইগোতে’ রক্সি, সুন্নি, কিকি, ভিক্সি ও স্পিডি এই পাঁচটি চরিত্রে নিজেকে তুলে ধরেছেন এই গায়িকা।

অ্যালবামের আগে প্রি রিলিজ ট্র্যাক হিসেবে লিসার ‘বর্ন এগেইন’ গানটি বেশ আলোচনা তৈরি করেছে। গানটিতে লিসার সঙ্গে যুক্ত হয়েছেন মার্কিন র‍্যাপার দোজা ক্যাট ও ব্রিটিশ সংগীতশিল্পী রে। অ্যালবামে মেগান থি স্ট্যালিয়ন, ফিউচার এবং টিলার মত বিশ্বসংগীতের জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করেছেন লিসা, যা তার একক ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছে।

এদিকে, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ডোজা ক্যাট ও রে-এর সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন লিসা। দক্ষিণ কোরিয়ার মেয়েদের মিউজিক ব্যান্ড ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালে। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল ‘স্কয়ার ওয়ান’। শুরু থেকেই দলটির সঙ্গে আছেন লিসা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর