শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঢাকা মেডিকেল থেকে অর্ধশতাধিক দালাল আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ মার্চ ২০২৫, ১৫:৫৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির ঘটনায় অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথবাহিনী।

হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ থেকে তাদের আটক করে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ দল। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনএসআই এর সমন্বয়ে সেনাবাহিনীর সাথে ৪ ঘণ্টাব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এনএসআই’র সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ জনের অধিক দালালকে হাতেনাতে আটক করা হয়। তাদের সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেল প্রদান করা হয়।

এই অভিযানের মধ্য দিয়ে সাধারণ রোগীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ গরিব রোগীরা যৌথবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, ঢামেক হাসপাতালে দালাল-প্রতারক নির্মূলে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। এতে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার গণমাধ্যমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালরা। তাদের নির্মূলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। যাচাইবাছাই শেষে সবাইকে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

এর আগে, গত বছরের নভেম্বরেও এমন অভিযানে ২১ জন দালালকে আটক করেছিল যৌথবাহিনী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর