শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো চিঠির জবাব দেয়নি দিল্লি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫, ১৭:৪২

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক পত্রের জবাব এখনো দেয়নি ভারত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত থেকে শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশের জন্য বিপজ্জনক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কী? জবাবে মুখপাত্র বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার পর আমাদের আর বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না।

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত বাংলাদেশের কূটনৈতিক পত্রের জবাব দিয়েছে কি না, না দিয়ে থাকলে পরবর্তী পদক্ষেপ কী হবে- সাংবাদিকরা জানতে চাইলে মুখপাত্র রফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ নিয়েও উত্তর দিয়েছেন। তারপরও আমরা বলছি, আমরা ভারতের কাছ থেকে কোনো উত্তর পাইনি। পরবর্তী কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা পাবলিকলি একটি দিকনির্দেশনা দিয়েছেন।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বরে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়। চিঠি দেওয়ার পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এখন পর্যন্ত তিনি সে দেশেই অবস্থান করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর