শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অবশেষে সুশান্তের মৃত্যুর রহস্য উন্মোচন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫, ১৪:৪৯

সময়টা ২০২০ সালের ১৪ জুন, হুট করেই খবর এলো প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। 

হত্যা নাকি আত্মহত্যা— সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছিল না গত পাঁচ বছর ধরে। দীর্ঘ তদন্ত সূত্রে নাম জড়িয়েছিল একাধিক বলিউড তারকার। অভিনেতার বোনসহ তার শুভাকাঙ্ক্ষিদের দাবি হত্যা করা হয়েছিল এ তারকাকে। এবার সিবিআইয়ের তদন্তে জট খুলল মৃত্যুর রহস্য। জানা গেলো হত্যা নয় বরং আত্মহত্যা করেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ২২ মার্চ মুম্বাইয়ের আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে দাবি করা হয়েছে পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি সিবিআই। সুশান্ত আত্মহত্যা করেছিলেন বলেই উল্লেখ করেছে তদন্তকারী সংস্থাটি। 

ওই প্রতিবেদন আরও জানা গেছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আদালতে আসেননি অভিনেতার বোন।

এর আগে, অভিনেতা সোমি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে খুন করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি। তার ময়নাতদন্তের রিপোর্ট বদলে ফেলা হয়েছে। তাতে সাহায্য করেছেন এমসের ময়নাতদন্ত বিভাগের সভাপতি চিকিৎসক সুধীর গুপ্ত। তিনি নাকি সব জানেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর