শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অর্থ উপদেষ্টা

ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা আসবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫, ১৪:৩২

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এবারের ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোন স্থবিরতা আসবে না।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।

ড. সালেহ উদ্দিন বলেন, সব উপদেষ্টা ও বেশিরভাগ সচিব ঢাকাতেই থাকবেন। তাই যে কোনো প্রয়োজনে অনলাইনে আলোচনা সম্ভব বলে জানান অর্থ উপদেষ্টা।

এসময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা অ্যালার্ট থাকবে। বিভিন্ন টার্মিনালসহ ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশসহ সব বাহিনী সতর্কতার পাশাপাশি সব থানার স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে বলেও জানান স্বরাষ্ট্র সচিব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর