শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভাঙ্গায় ঢাকাগামী বাসে দ্বিগুন বাস ভাড়া আদায়, প্রশাসনের অভিযান

মোসলেউদ্দিন(ইমরান), ভাংগা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৬:৫০

ফরিদপুরের ভাঙ্গায় ঈদের পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের চাপ থাকায় দ্বিগুন বাস ভাড়া আদায় করছে পরিবহন কাউন্টারগুলো। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে ঢাকাগামী ইলিশ-প্রচেষ্টা বাসে সিন্ডিকেট করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করছে। এই বাসস্ট্যান্ডে বরিশাল-মাদারীপুর থেকে ছেড়ে আসা গাড়িগুলোতে যাত্রী উঠতে বাঁধা দেয় লোকাল পরিবহনের স্টাফরা। একরকম বাধ্য করেই যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে ভাঙ্গার এই লোকাল গাড়িগুলো।

আজ (৫ এপ্রিল) শনিবার দুপুর ২ টায় ভাঙ্গা পরিবহন কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।

যাত্রীরা অভিযোগ করে বলেন, ভাঙ্গা থেকে ঢাকার যাত্রাবাড়ী ও গুলিস্তানের ভাড়া পূর্বে ২৫০ টাকা নেওয়া হলেও বর্তমানে তাদের কাছ থেকে ৪০০-৫০০ টাকা আদায় করা হচ্ছে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করলে তাদের সঙ্গে দূর্ব্যবহার করা হচ্ছে।

এবিষয়ে ভাংগা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, যাত্রীদের হয়রানি বন্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। বাস কাউন্টার গুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে জন্য সার্বিক তদারকি চালানো হচ্ছে।

ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে পরিবহন কাউন্টারগুলোতে স্বাভাবিক ভাড়া নেওয়া শুরু করে। প্রশাসনের অভিযানের পর যাত্রীরা স্বস্তি প্রকাশ করে এবং এই ধরনের অভিযান যেন সব সময় চালু থাকে সেই প্রত্যাশা করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর