শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১৬:৩৬

ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পরে জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নগরকান্দা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর