শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধূমপান করায় মায়ের বকাঝকা, অভিমানে কিশোরীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫, ১৩:১৪

ধূমপানে বাধা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ঝালকাঠির নলছিটিতে গলায় ফাঁস দিয়ে পূজা রানী (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট চরবহরমপুর আবাসনে এ ঘটনা ঘটে। নিহত পূজা রানী ওই এলাকার সুশান্ত মাতব্বরের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বান্ধবীর সঙ্গে পূজা ধূমপান করেছে, এমন খবর পেয়ে তার মা তাকে শাসন করেন। এরপর মায়ের সঙ্গে অভিমান করে টয়লেটে গিয়ে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

অনেক খোঁজাখুঁজির পর ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর