শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১৪:২৮

দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

এতে আরও বলা হয়, রংপুর এবং দিনাজপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও কালবৈশাখির প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এখন মৌসুমি বৃষ্টিপাত খুব বেশি হয় না। কালবৈশাখি ঝড়ের সঙ্গে যে বৃষ্টি হয় সেটির পরিমাণ কম থাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর