শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সিদ্ধিরগঞ্জে ৩ কোটি টাকার মালামাল ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫, ১৩:২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল ডাকাতির ঘটনার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রবিবার (১৩ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।

র‍্যাব সূত্রে জানা যায়- গত ২৬ মার্চ সিদ্ধিরগঞ্জ থানাধীন এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে ৫০/৬০ জন অজ্ঞাত নামা দুস্কৃতিকারী কর্মীদের মারধর করে একটি কক্ষে আটকে রেখে আনুমানিক ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে একটি অজ্ঞাত ট্রাক যোগে পালিয়ে যায়।

পরবর্তীতে এই ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।

পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জের জহিরের ছেলে পায়েলকে (৩২) সাইনবোর্ড এলাকা থেকে শুক্রবার (১২ এপ্রিল) গ্রেফতার করা হয়।

ডাকাত পায়েলের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর একটি মামলা পাওয়া যায়। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর