শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৫:৩৮

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মুত্তাজুল ইসলাম জানান, বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন ইন্তেখাব চৌধুরী।

র‌্যাব প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৩ জন কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্তেখাব চৌধুরী হচ্ছেন ১৪তম মুখপাত্র। বর্তমান মুখপাত্র আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাহিনীটির অপারেশন উইংয়ের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্বও পালন করছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর