শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শাহরুখ খান

দীপিকাই আমার সাবেক প্রেমিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১১:৩৫

বিনোদন জগতের বাদশা শাহরুখ খান কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন। এখনো তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে সিনেমাপ্রেমীদের উপচেপড়া ভিড়। পর্দায় তার ভিন্নরূপ। দর্শকদের মন অনায়াসেই জয় করে নেন তিনি। কখনো মুখ ঢেকে যোদ্ধার বেশে, কখনো দাঁড়ি-চুলে এক অচেনা বেশে, আবার কখনো রাজার মতো হাজির হন বলি বাদশাহ। তবে এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ—সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনি।

এবার বলিউডে নতুনরূপে আসছেন বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘কিং’-এ দেখা যাবে ভিন্ন আমেজে। তবে ‘কিং’—শুধু সিনেমার নাম নয়, শাহরুখের আত্মপরিচয়ও। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খানও। আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট।

আর সেই দৃশ্যপটের লড়াইয়ের ময়দানেই নামছেন জনিপ্রয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘কিং’-এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের সাবেক প্রেমিকা হিসাবে। এবং সুহানার মায়ের ভূমিকায় থাকবেন অভিনেত্রী। যদিও চরিত্রটি ক্যামিও। কিন্তু এই ‘অতিথি’ হাজিরাই নাকি হয়ে উঠবে সিনেমার সবচেয়ে বড় চমক। সেই নিয়েই কিং খান মজার ছলে বলেছিলেন—'দীপিকাই তো আমার সাবেক প্রেমিকা, সুহানার মা।'

এর আগে জানা গেছে, 'কিং' সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। কিন্তু না, ক্যামেরার পেছনে দেখা যাবে পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর শুধু পর্দার মধ্যে নয়, পর্দার বাইরেও এক লড়াই চলবে।

পরিচালকের রদবদলের পরও বাদশা তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে, বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরোনো রেকর্ড। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব। এমনকি সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়া ইতোমধ্যে সেরে ফেলেছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর