শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইসরাইলি গুপ্তচরের ফাঁসি দিল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১২:৩৭

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন নামে এই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজানের বরাত দিয়ে জানানো হয়েছে, ২০২০ সাল থেকে দুই বছর ধরে মোসাদের জন্য লজিস্টিক, প্রযুক্তিগত ও অভিযানিক সহায়তা দিয়েছেন তিনি।

২০২২ সালের মে মাসে তেহরানে ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর কর্নেল সাইয়্যাদ খোদাইকে হত্যার ঘটনায় লাঙ্গারনেশিনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। খোদাই বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই হত্যাকাণ্ডের দায় ইসরাইল স্বীকার করে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল।

মিজান জানিয়েছে, লাঙ্গারনেশিন খোদাইয়ের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি মোটরসাইকেল কিনেছিলেন এবং হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসপাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত একটি শিল্প স্থাপনায় হামলার সমর্থনের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

ইরান দাবি করেছে, এই অভিযানের সঙ্গে লাঙ্গারনেশিনের যোগসূত্র প্রমাণে ব্যাপক গোয়েন্দা ও প্রযুক্তিগত প্রমাণ রয়েছে এবং তিনি তার সম্পৃক্ততা পুরোপুরি স্বীকার করেছেন।

নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)-এর প্রধান মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, লাঙ্গারনেশিনকে নির্যাতনের মাধ্যমে জবানবন্দি আদায় করে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি এফপিকে বলেন, ইরানি কর্তৃপক্ষের ফাঁসির মেশিন প্রতিদিন ত্বরান্বিত হচ্ছে, আরও বেশি মানুষের প্রাণ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আবদুররহমান বোরুমন্দ সেন্টার জানিয়েছে, বিচারক আবোলগাসেম সালাভাতির আদালতে লাঙ্গারনেশিনের বিচার হয়েছে, যিনি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কুখ্যাত এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। সংগঠনটি বলেছে, লাঙ্গারনেশিন সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর