শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শুক্রবার হজে যাচ্ছেন ৪ হাজারের বেশি বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৪:২৬

তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে চারটি ফ্লাইট।

বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে নির্দিষ্ট ফ্লাইটের আগেই হজযাত্রীরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে যান।

এদিকে আগের থেকে বেড়েছে ভিসা প্রাপ্তির হার। বুধবারও (৩০ এপ্রিল) ১৯ হাজারের বেশি ভিসাবিহীন যাত্রী থাকলেও আজ কমে তা ১৬ হাজারে নেমেছে। এখন পর্যন্ত ২৭টি ফ্লাইটে ১১ হাজারেরও বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
 
নির্বিঘ্নে হজ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শতভাগ যাত্রীর ভিসা পাবেন বলে জানাচ্ছে হজ অফিস। যাত্রীরা বলছেন, বহুদিনে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন হজ যাত্রীরা।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রাক-হজ ফ্লাইট। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর