শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৬:০৮

ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশ ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই নয়াপল্টন নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

দুপুর ১২টার পর থেকেই ঢাকাসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকা হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্বপালন করতে দেখা গেছে।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম।

সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা। পরিবেশিত হচ্ছে দেশাত্মবোধক গান ও গণসংগীত। পাশাপাশি দলের ঘরানার শিল্পীরাও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গান পরিবেশন করছেন।

নেতাকর্মীদের অনেকে মাথায় লাল, সবুজ, কালো, সাদা রঙের টুপি ও দলীয় টি-শার্ট পরে সমাবেশস্থলে অবস্থান করছেন। সমাবেশস্থলের বিভিন্ন স্থানে চলছে স্লোগান, ঢাক-ঢোলের শব্দ ও দলীয় সংগীত। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর