শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মির্জা ফখরুল

দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৮:১৬

বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নয়াপল্টনে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এ আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।

এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে এবং জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়।

মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটা প্রথম বিএনপিই নিয়ে এসেছে।

মির্জা ফখরুল বলেন, কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর