শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অভনীত কৌরকে লাইক দিয়ে বিপাকে বিরাট কোহলি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১২:০৯

ক্রিকেট তারকা বিরাট কোহলির মাঠের পারফরম্যান্সে বর্তমান সময়টা বেশ ভালোই যাচ্ছিল। তবে সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ছোট একটি ঘটনার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারতীয় এই তারকার।

গত বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামের সেই ছবিতে যেখানে দেখা যায়, তিনি ভারতীয় টিভি অভিনেত্রী অভনীত কৌরের ভক্তদের পরিচালিত পেজের পোস্টে লাইক দিয়েছেন।

এদিকে আরেক অখ্যাত অভিনেত্রীর ছবিতে তার লাইক মানতে পারছেন না নেটিজেন ও ক্রিকেটভক্তদের অনেকেই। আবার কোহলির পক্ষেও দাঁড়িয়ে গেছেন একটি অংশ। সবমিলিয়ে সেই বিতর্কে আরও ঘি ঢেলেছে কোহলির ব্যাখ্যা।

অভিনেত্রীর ছবিতে তার লাইক দেওয়া নিয়ে তুলকালাম নিয়ে সমালোচনা শুরু হতেই ব্যাখ্যা দিয়েছেন কোহলি।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় বিরাট কোহলি লিখেছেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই যে, আমি (ইনস্টাগ্রাম) স্ক্রলিংয়ের সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত কোনো প্রতিক্রিয়া পড়ে গেছে বলে মনে হচ্ছে। এমন কাজের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি এই ঘটনায় অহেতুক কোনো অনুমান করতে শুরু করে দেবেন না। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’

গত কয়েক মাস স্যোশাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কোহলি।

কিন্তু বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মার জন্মদিন ‍উপলক্ষ্যে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার তিনি ভালোবাসামাখা একটি পোস্ট করেন। সেই পোস্টটি নেটিজেনদের কাছে প্রশংসা পেয়েছিল। আনুশকার প্রতি বিরাটের ভালোবাসা প্রকাশের ধরন দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। কিন্তু তার কিছু সময় পরিই আরেক অভিনেত্রীকে কেন্দ্র করে তাকে বিব্রতকর অবস্থায় পড়তে হলো।

সাম্প্রতিক সময়ে ফর্মের ধারাবাহিকতা নিয়ে ভুগলেও চলতি আইপিএলে ছন্দময় কোহলিরই দেখা মিলেছে। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬৩.২৮ গড় এবং ১৩৮.৮৭ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা। রয়েছেন আসরের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে। কোহলির মতোই দলীয় পারফরম্যান্সও আশাব্যঞ্জক বেঙ্গালুরুর। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে অবস্থান করছে। প্রথম সারিতে রয়েছে প্লে-অফে ওঠার দৌড়ে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর