শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তালিকায় শীর্ষে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১০:৫৩

বিশ্বের তিনটি শহরের বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর মধ্যে দূষণমাত্রার দিক থেকে তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে ১৯৪ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে উঠে আসে ঢাকা।

ওই তালিকায় ১৯৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে আসে সৌদি আরবের রিয়াদ।

পাকিস্তানের করাচি ১৭০ স্কোরে আজ তৃতীয় অবস্থানে রয়েছে। অর্থাৎ এই শহরের বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ভিয়েতনামের হ্যানয় ১৪৮ স্কোরে চতুর্থ অবস্থানে এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে উঠে আসে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর