শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মিশরের রাষ্ট্রদূতের সাথে ইবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৭:১০

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের অংশ হিসেবে একাডেমিক, কালচারাল ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে মিশরের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সোমবার (৫ মে) ঢাকাস্থ মিশরের এম্বাসিতে রাষ্ট্রদূত ওমর ফাহমী-এর সাথে ইবি উপাচার্যের সাক্ষাৎ হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের লক্ষ্যে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, কালচারাল ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকাস্থ মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমী-এর সাথে ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহের ৫ মে সোমবার ঢাকাস্থ মিশরীয় এম্বাসিতে এই সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এর আগে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে দেশে-বিদেশে বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণে আগ্রহী বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এসময় মিশরীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতকারের কথা বক্তব্যে উল্লেখ করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর