শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শুভাঢ্যা খাল খনন নিয়ে সুখবর দিলেন পরিবেশ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১০:৫৫

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খনন নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে তিনি এ সুখবর দেন।

রিজওয়ানা হাসান বলেন, আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হবে। ৩১৭ কোটি টাকা ব্যয়ে একবছর মেয়াদি এই প্রকল্পটি চলতি বছরের জুনে শুরু হবে।

তিনি বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং সেখানে বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খাল পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, বর্ষা মৌসুমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে এরইমধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর