শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

খাদ্য উপদেষ্টা

রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৫:৫৬

খাদ্যবিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রাশিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন আজ (১৪ মে) বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও রাশিয়া থেকে গম আমদানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ, বিশেষ করে গম ও সার—এই দুটি গুরুত্বপূর্ণ পণ্যের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করে। বর্তমানে দেশে গমের বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ টন, যার মধ্যে দেশীয় উৎপাদন মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন আমদানি করতে হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর ভ্লাদিমির মোচালভ, খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এবং খাদ্য মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর