শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিপাশা বসুর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১২:৪২

বলিউড অভিনেত্রী বিপাশা বসু, ১৯৯৬ সালে ফোর্ড’স গোদ্রেজ সিন্থল সুপারমডেল পুরস্কার জিতেছিলেন। এরপর ২০০১ সালে ‘আজনবি’ সিনেমা দিয়ে বড় পর্দায় নিজের নাম লিখান। প্রথম সিনেমা দিয়েই সিনেমাপ্রেমীদের নজর কেড়েছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। 

অভিনয় জীবনে আলোচনার থেকে বেশি সমালোচিত হয়েছে। বিপাশা বসুর নাম শোনার পর চোখের সামনে ভেসে ওঠে বোল্ড সিনে এক আবেদনময়ী নায়িকা। বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। অভিনেত্রীর টোল পড়া হাসি ও মেদহীন কোমর অনেক পুরুষের রাতের ঘুম উড়িয়েছে। 

মাত্র ১৫ বছরের মাথায় অভিনয়কে বিদায় জানান। এখন সংসার আর সন্তান নিয়েই জীবনের ব্যস্ততা। একসময় ঘুম কেঁড়ে নেওয়া অভিনেত্রী এখন আর আগের মতো মেদহীন নেই। ওজন কমানোর কোনো ইচ্ছেও দেখা যায়নি। সম্প্রতি মেকআপ ছাড়া বিপাশা ধরা পড়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। 

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে বিপাশার ওজন বেশ খানিকটা বেড়েছে। পাপারাজ্জিদের ভিডিও ছড়িয়ে পড়তেই আবারও অভিনেত্রীকে নিয়ে সমালোচনায় মেতেছে নেটাগরিকরা। নীল রঙের টি-শার্ট আর প্যান্ট পরিহিত অবস্থায় বিনা মেকআপ ও ক্যাজুয়াল লুকসে দেখা যায় অভিনেত্রীকে। মুখে ডবল চিন দেখা গেছে, ওজনও বেড়েছে। আগের মতো গ্ল্যামার লুকস আর নেই। বিপাশাকে এই চেহারায় দেখে ট্রোলাররা ট্রোল করতে শুরু করেছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবিতে শেষবার দেখা গেছে বিপাশা বসুকে। বর্তমানে একমাত্র মেয়ে এবং স্বামীকে নিয়েই সময় কাটছে তার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর