শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

যুক্তরাষ্ট্রে ভয়াবহ অগ্ন্যুৎপাত, লাভা উঠে গেল ১০০ তলা উচ্চতায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মে ২০২৫, ১৬:২১

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া থেকে এক হাজার ফুটেরও বেশি উচ্চতায় উঠতে দেখা গেছে লাভার আগুনের গোলা। যা দেখতে শত শত পর্যটক ভিড় করেন। সোমবার (২৬ মে) আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, রোববার (২৫ মে) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে অগ্ন্যুৎপাত থেমে যাওয়ার আগে লাভা এক হাজার ফুটেরও বেশি উপরে উঠে যায়। উচ্চতার দিক থেকে যা ১০০ তলার সমান।  

আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরিটি থেকে কমপক্ষে পাঁচ হাজার ফুট উঁচুতে অগ্ন্যুৎপাতের মতো একটি প্লাম্পও বের হয়। সেই প্লাম্পে ছাই, আগ্নেয়গিরির পাথর এবং ‘পেলের চুল’ নামে পরিচিত আগ্নেয়গিরির কাচের টুকরো ছিল। 

আগ্নেয়গিরির বিষয়ে পর্যবেক্ষণকারী সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, এই আগ্নেয়গিরির টুকরোগুলো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। এজন্য এলাকার বাসিন্দা এবং দর্শনার্থীদের সাবধানতা অবলম্বন করা উচিত। 

কিলাউইয়া হাওয়াইয়ের ছয়টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি এবং এটি রাজ্যের বিগ আইল্যান্ডের হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কে হনোলুলু থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত। বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যেও একটি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ঘন ঘন লাভা ফোয়ারা নির্গত করছে এই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতটির দৃশ্য দেখতে ভিড় করেন অনেক পর্যটক।  

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর