শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১৬:৪১

লক্ষ্মীপুরে আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজাদ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়েই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রবিবার (১ জুন) দিবাগত রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুর পাড়ে ঘটনাটি ঘটে। খবর পেয়ে সোমবার (২ জুন) সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত বাবলু উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবলু মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করার ঘটনার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে বের হন। সেই মাদক ব্যবসাকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। তার বাম হাতের কব্জি কুপিয়ে ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। এ ছাড়া বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, কিছুদিন আগে একটি মামলায় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে বাবলু জামিনে বের হয়ে আসে। সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর