শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তুরস্কে ভূমিকম্পে আহত ৭০, আতঙ্কে মৃত্যু ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৫:২০

দক্ষিণ-পশ্চিম তুরস্কের মারমারিস উপকূলে মঙ্গলবার ভোরে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আতঙ্কে এক ১৪ বছর বয়সী কিশোরীর মৃত্যু হয় এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

মন্ত্রী এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেন, আতঙ্কে অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দ্রুত বেরিয়ে পড়েন, কেউ কেউ উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ে আহত হন। প্রাথমিকভাবে কোনো আবাসিক ভবন ধ্বংসের খবর পাওয়া যায়নি।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানায়, সোমবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে মারমারিস উপকূল থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে ভূমিকম্পটি সংঘটিত হয়।

আলি ইয়ারলিকায়া বলেন, ‘ফেথিয়েতে আফরানুর গুনলু নামে ১৪ বছর বয়সী এক কিশোরী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকের শিকার হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে‌ও তার মৃত্যু হয়।’

আহতদের মধ্যে ১৪ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়, ৮ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মন্ত্রী জানান।

তুরস্কের আনাদোলু রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মুগলা প্রদেশের মারমারিস, বোদরুম এবং ফেথিয়ে—এই এলাকাগুলো দেশটির জনপ্রিয় সমুদ্র উপকূলীয় পর্যটনকেন্দ্র। ২০২৪ সালে প্রায় ৩.৭ মিলিয়ন বিদেশি পর্যটক এই অঞ্চলে ভ্রমণ করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর