শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

টাউনহল কাঁচা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩০

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের তদারকি করতে রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল কাঁচা বাজারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ অভিযান শুরু হয়।

এতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। এর আগে এদিন সকালে ওই টিম রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারেও অভিযান পরিচালনা করে।

এই টিম ছাড়াও অধিদপ্তরের আরও দুইটি টিম শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে অভিযান পরিচালনা করছে। এর একটি বাড্ডা-রামপুরা-মহাখালী এলাকায় ও আরেকটি ডেমরা-স্টাফ কোয়ার্টার-কোণাপাড়া এলাকায়।

এছাড়া আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর বাইরে সারাদেশে অভিযান চালানো হচ্ছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর