শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১০:৫০

গতকালের ঝুম বৃষ্টিতে রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। এতে বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ১৫ শহরেরও মধ্যেও নেই ঢাকা। বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। বুধবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। শহরটির বাতাসের মানের স্কোর ১৫৮, এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে তালিকায় শীর্ষ ২ নম্বরে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। ১৫৩ স্কোর নিয়ে শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

অন্যদিকে ১৫২ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। এছাড়া ৯৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ১৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। বাতাসের এই মান ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর