শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ট্রাম্পের সঙ্গে বিরোধ, অনুতপ্ত ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১৭:০৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানো নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক।

বুধবার (১১ জুন) তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, 'গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে দেওয়া কিছু পোস্টে আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি সেগুলোর জন্য অনুতপ্ত।'

ট্রাম্পের কর ও ব্যয়-সংক্রান্ত বাজেট বিলকে কেন্দ্র করে শুরু হওয়া এই দ্বন্দ্বের রেশ ধরে প্রথমে তার প্রশাসন থেকে পদত্যাগ করেন মাস্ক। এরপর এই বিল ও ট্রাম্পকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

এক্সে একের পর এক পোস্ট দিয়ে যান। এক পোস্টে তিনি দাবি করেন, তার সাহায্য ছাড়া নির্বাচনে হারতেন ট্রাম্প। জবাবে তার কোম্পানিগুলোকে দেওয়া মার্কিন সরকারের ভর্তুকি ও চুক্তিগুলো বাতিল করার হুমকি দেন ট্রাম্প।

বাগবিতণ্ডার এক পর্যায়ে মাস্ক দাবি করেন, যৌন অপরাধ ও পাচারের দায়ে অভিযুক্ত কুখ্যাত জেফ্রি এপস্টেইনের মামলার নথিতে ট্রাম্পের নাম আছে। এবং এ কারণেই এই নথি প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন।

ধারণা করা হয়, এপস্টেইনের নথিতে যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িত অনেক বিখ্যাত ব্যক্তির নাম আছে।

এই বিস্ফোরক পোস্টটি অবশ্য কয়েকদিনের মধ্যেই সরিয়ে নেন মাস্ক। এবং এ নিয়ে পরে আর কোনো মন্তব্য করেননি ট্রাম্প।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর