শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

উপদেষ্টা ফরিদা আখতার

আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৫:১০

একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সংস্কার বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে। সে পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা অগ্রগতি এবং গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এর আগে উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ, ব্রিডিং কার্যক্রম, মৎস্য মিউজিয়াম ও মুক্তা গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন।

ফরিদা আখতার বলেন, ‘স্বাদু পানির মাছের রপ্তানি বাড়াতে কাজ চলছে। কৃষি খাতের মতো মৎস্য খাতের বিদ্যুৎ বিলে ভর্তুকি দিয়ে মাছ চাষিদের দীর্ঘদিনের দাবি পূরণের চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘মাছের রোগ প্রতিরোধে ভ্যাকসিন এসেছে। যা যুগান্তকারী অগ্রগতি। ফসলে দেয়া কীটনাশক পানিতে মিশে মাছের ক্ষতি করছে। অবশ্য হাওরে ফসলের ক্ষেতে কীটনাশক ব্যবহার সীমিত বা নিয়ন্ত্রণ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ আরও অনেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর