শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের ৬ শিক্ষার্থী পেলেন ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড

প্রেস রিলিজ

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ২২:০২

জানুয়ারি ২০২৫ সেমিস্টারে বিভিন্ন ফ্যাকাল্টিতে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী ৬ শিক্ষার্থীকে ‘ব্রান্ড অ্যাম্বাসেডর’ অ্যাওয়ার্ড প্রদান করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।
২৬শে জুন বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ উপলক্ষে ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রান্ড অ্যাম্বাসেডরদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহা. সুহাদা ওথমান। এছাড়া ইউনিভার্সিটির ১০টি স্টুডেন্ট ক্লাবের প্রেসিডেন্টকেও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
ব্রান্ড অ্যাম্বাসেডর ৬ শিক্ষার্থী হলেন- ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ম্যানেজমেন্ট এর ওয়ারিশা খান সায়না, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর চৌধুরী উম্মে হানী, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এন্ড লিবারেল আর্টস এর শিক্ষার্থী তাহসিন নাওয়ার, ফ্যাকাল্টি অব হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এর মো. ইব্রাহিম ইফতি, ফ্যাকাল্টি অব ক্রিয়েটিভ আর্টস এন্ড ডিজাইন এর ঐশ্বর্য্য পাল অর্পণ এবং স্কুল অব গ্রাজুয়েট স্টাডিজ এর শিক্ষার্থী আবু জাহিদ মজিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট এবং বোর্ড অব ডিরেক্টরসের সদস্য (পরিচালক) মিস আনিজা পারভীন। এছাড়া চিফ একাডেমিক এডভাইজার প্রফেসর এ কে এনামুল হক এবং প্রভোস্ট চ্যান জো জিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মালয়েশিয়ার হাই কমিশনার মোহা. সুহাদা ওথমান ব্রান্ড অ্যামাবাসেডর অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের এই সম্মান অর্জন কঠোর অধ্যাবসায় ও পরিশ্রমের ফল। ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনারা এখন ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করবেন এবং একই সঙ্গে নেতৃত্বেরও বিকাশ ঘটাবেন।
তিনি আরও বলেন, ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন নিবিড় ও গভীর তেমনি দুই দেশের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বন্ধনও অত্যন্ত সুদৃঢ়।

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড অব ডিরেক্টরস এর সদস্য মিস আনিজা পারভীন তার স্বাগত ভাষণে বলেন, “প্রথমবারের মতো ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রদান করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। এর মাধ্যমে আগামীদিনের স্বপ্নপূরণ, ভবষ্যিৎ নেতৃত্বের বিকাশ এবং ইউনিভার্সিটি জীবনকে আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’’
তিনি আরও বলেন, “ব্রান্ড অ্যাম্বাসেডর কেবল একটি পুরস্কার নয়, এটা নেতৃত্ব, একটি রোল মডেল যারা ইউসিএসআই ইউনিভার্সিটিকে প্রতিনিধিত্ব করবেন।”
চিফ একাডেমিক এডভাইজার প্রফেসর এ কে এনামুল হক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব ও একাডেমিক এক্সিলেন্সের ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, কঠোর অধ্যাবসায় তাদেরকে বিশ্বমঞ্চে নিয়ে যাবে।
প্রভোস্ট চ্যান জো জিম গুণগত ও আধুনিক বিশ্বমুখী শিক্ষার প্রসারে ইউসিএসআই ইউনিভার্সিটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্রান্ড অ্যাম্বাসেডরদের পক্ষ থেকে ওয়ারিশা খান সায়না এবং স্টুডেন্ট ক্লাব প্রেসিডেন্টদের পক্ষ থেকে ইমবিসাত মাওহাব হামজা বক্তব্য রাখেন। তারা বলেন, এই সম্মান তাদের ভবিষ্যৎ নেতৃত্ব ও দায়িত্ব সম্পর্কে আরো বেশি সচেতন করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর